Synthia Mazumder
“and everything burned in blue, everything a star
...রয় না কিছুই তবু --সব শেষ হয় ,-
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;
একদিন -এক রাত প্রেমেরে পেয়েছি তবু কাছে !-
আকাশ চলেছে -তার আগে আগে প্রেম চলিয়াছে!
সকলের ঘুম আছে ঘুমের মতন মৃত্যু বুকে সকলের; নক্ষত্রও ঝরে যায় মনের অসুখে ;
প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে!
সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে চুকে, হে প্রেম তোমারে ! -মৃতেরা আবার জাগিয়াছে !-
যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে , আরো ব্যথা -বিহলতা তুমি এসে দিয়ে গেলে তারে ,-
ওগো প্রেম -সেইসব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে !
----জীবনানন্দ দাশ