Back to photostream

গরমে পেটের সমস্যা দূর করবেন কিভাবে?

গরমে পেটের সমস্যা হচ্ছে। হঠাৎ শুরু হওয়া পেট কামড়ানো, তারপর বমি, বমির ভাব আর পানির মতো মল—এই হলো গরমের পেট খারাপ বা গ্যাস্ট্রোএনটেরাইটিসের লক্ষণ। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো নানা ধরনের ভাইরাসের কারণে হয়। এ সমস্যার আরেক নাম স্টমাক ফ্লু। মাঝে মাঝে এটা ব্যাকটেরিয়াজনিতও হয় বটে।

 

জীবাণু মানুষের শরীরে প্রবেশের ১২ থেকে ৪৮ ঘণ্টা পর উপসর্গ শুরু হয়। বমি ভাব, বমি, পেটব্যথা ও ডায়রিয়া ছাড়া হালকা জ্বর থাকতে পারে। হতে পারে মাথাব্যথা। তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। এসময় পেটের জন্য সহায়ক খাবার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিছু ঘরোয়া উপায় মেনে চললে পেটের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়।

 

গরমে পেটের সমস্যা ঘরোয়া উপায়

 

গরমে পেটের সমস্যা আদার ব্যবহার

 

উপকারী আদা কাজ করে অনেক ধরনের অসুখ সারাতে। পেটের ব্যথা কিংবা বমির সমস্যায় এটি দারুণ কার্যকরী। তাই পেটে কোনো সমস্যা দেখা দিলে আদা কুচি, আদার রস, আদার চা কিংবা আদার শরবত খেতে পারেন। আদার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেটের যেকোনো সমস্যা দ্রুত কমিয়ে দেয়।

 

ক্যামোমাইল চা

 

পেটের সমস্যা হলে পান করে নিতে পারেন এক কাপ ক্যামোমাইল চা। এটি পেটের যেকোনো সমস্যা উপশম করতে কাজ করে। আদার মতো ক্যামোমাইল চায়েরও আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য যা যকৃতের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে।

 

গরমে পেটের সমস্যা পুদিনা পাতা

 

পুদিনা পাতা যে খাবারের স্বাদ আর সুগন্ধ বাড়াতেই ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। এছাড়াও এটি করতে পারে অনেক উপকার। বিশেষ করে পেটের যেকোনো সমস্যা এবং বমি হলে ব্যবহার করতে পারেন উপকারী এই পাতা। এটি যকৃতের সমস্যা দূর করে। এই পাতায় আছে মেন্থল যা যন্ত্রণা উপশম করতে কাজ করে।

 

আপেল সাইডার ভিনেগার ও মধু

 

এক গ্লাস পানিতে এক চা চামচ আপেল সাইডার

 

immunitybackup.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%...

23 views
0 faves
0 comments
Uploaded on May 11, 2022