ImmunityBackup
ডেল্টা-ওমিক্রনের মিশ্রণে করোনার নয়া প্রজাতি 'ডেল্টাক্রন'
করোনা নিয়ে সকলেই উদ্বেগে। তার মধ্যে প্রতি দিনই নতুন নতুন তথ্য আসতে থাকে এই রোগ সম্পর্কে। যা কিছু কিছু মানুষকে আরও উদ্বিগ্ন করে তোলে। দু’দিন ধরেই ‘ডেল্টাক্রন’ নামে করোনার নতুন একটি রূপ সম্পর্কে খবর ছড়িয়ে পড়তে শুরু করে। তা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। নয়া এই প্রজাতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই করোনার অপর এক প্রজাতি IHU ফ্রান্সে কিছুদিন আগেই পাওয়া গিয়েছে। তাতে এখনও পর্যন্ত খবর অনুসারে ২০ জন আক্রান্ত হয়েছেন। তবে সেই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই আতঙ্ক যেতে না যেতেই ফের নতুন করে সামনে এলো করোনার নয়া প্রজাতি 'ডেল্টাক্রন'
কি এই ডেল্টাক্রন?
সম্প্রতি সাইপ্রাসে ধরা পড়েছে 'ডেল্টাক্রন' (Deltacron) নামে এক নয়া ভাইরাস। যাকে করোনার নয়া প্রজাতি 'ডেল্টাক্রন' বলেই দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ। এর জেনেটিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে করোনার ভয়াবহ ডেল্টা প্রজাতির না কি বহু মিল রয়েছে।
Leondios Kostrikis নামে University of Cyprus-এ অধ্যাপক এবং চিকিৎসক এই নতুন সংক্রমণটির বিষয়ে আলোকপাত করেছেন। বলেছেন, এর মধ্যে ওমিক্রন এবং ডেল্টা— দু’টি রূপেরই কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাইপ্রাসে ২৫ জনের শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নতুন সংক্রমণটি কত দূর বিপজ্জনক এবং কতটা ছড়াচ্ছে, তার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন Leondios Kostrikis। তবে হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের মধ্যে এটি বেশি ছড়াচ্ছে বলে জানানো হয়েছে। জীবাণুটির নমুনা GISAID-তে পাঠানো হয়েছে। সেখানে এর জিনম সিকোয়েন্সিং করা হবে। এখনও পর্যন্ত বোঝা যায়নি, এটা করোনার নতুন রূপ, নাকি ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণ। ‘ডেল্টাক্রন’ নামকরণটিও স্বীকৃত নয়। নতুন রূপ কি না
immunitybackup.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e...